সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

নির্বাচন ভবনে তিন স্তরের নিরাপত্তা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন ভবনের সবগুলো প্রবেশ মুখ ও ভবনের আশপাশে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, আনসার, কয়েক প্লাটুন বিজিবি সদস্য ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্য।

রোববার (৭ই জানুয়ারি) সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের চারদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়।

ভবনের চারপাশের সকল সড়ক বন্ধ করে দিয়ে কেবল পর্যটন করপোরেশনের প্রবেশ পথটি খোলা রাখা হয়েছে, চলছে তল্লাশি। পথচারী চলাচলও সীমিত করা হয়েছে। আর সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন পুলিশ ও বিজিবি সদস্যরা। সবমিলিয়ে কঠোর নিরাপত্তায় ঢেকে আছে নির্বাচন কমিশন (ইসি) ভবন।

যদিও তফসিল ঘোষণার আগে থেকেই বন্ধ ছিল আগারগাঁও নির্বাচন ভবনের সামনের সড়ক। বসানো হয়েছে ফায়ার সার্ভিসের অস্থায়ী ক্যাম্প। এছাড়া এপিসি, জল-কামান নিয়েও প্রস্তুত রয়েছে পুলিশ।

আরো পড়ুন : ভোট দিলেন প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, নির্বাচনে সশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আট লাখ সদস্য ভোট ও ভোটারের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এদিকে সিইসিসহ কমিশনাররা রাজধানীর নিজ কেন্দ্রে ভোট প্রদান শেষে নির্বাচন ভবনে আসবেন বলে জানা গেছে।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, এবারের নির্বাচনে ২৮টি দল ও স্বতন্ত্র মিলিয়ে এক হাজার ৯৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি পাঁচ লাখ ৯২ হাজার ১৬৯ জন, আর নারী ভোটার পাঁচ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন। হিজড়া ভোটার রয়েছে ৮৪৮ জন।

এস/ আই. কে. জে/ 


নিরাপত্তা নির্বাচন ভবন তিন স্তরেতিন স্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250