বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে বোমা বিস্ফোরণ ও উদ্ধারে নতুন উদ্বেগ, পেছনে কি একই গোষ্ঠী? *** চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার *** ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে মনে করে না তেহরান, বাংলাদেশের সিদ্ধান্তেও উদ্বিগ্ন নয় *** প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অত্যন্ত আশাবাদী দীনেশ ত্রিবেদী *** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

নৈরাজ্য-সহিংসতা না হলে দেশ আরো এগিয়ে যেতো : ওয়েবিনারে বক্তারা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান অর্থনৈতিক উন্নয়নের বড় বাধা সহিংসতা ও অপপ্রচার। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কর্মকাণ্ডকে দায়ী করে বলেছেন, বিএনপি-জামায়াত নৈরাজ্য ও সহিংসতা না করলে দেশ আরও এগিয়ে যেতে পারতো।

২৮ অক্টোবর, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে উন্মোচিত হয় নদীর তলদেশে যোগাযোগ পথ- বঙ্গবন্ধু টানেল। ওইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই টানেলের ফলক উন্মোচন করেন।

দেশের ইতিহাসের গৌরবময় এমন দিনেও রাজধানী ঢাকায় সহিংসতায় লিপ্ত ছিল বিএনপি-জামায়াত। পুলিশ সদস্যকে হত্যা, যানবাহন ভাংচুর ও অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়ার মতো নৈরাজ্য চালায় তারা। যা দেশের চলমান অর্থনৈতিক উন্নয়নের পথে বড় বাধা। 

“সহিংসতা ও ভুল তথ্য: বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিবন্ধকতা” শীর্ষক ওয়েবিনারে- এমনটাই বলেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। বিশিষ্ট লেখক ড. নুরুন নবীর সভাপতিত্বে ওই ওয়েবিনারে বক্তব্য রাখেন অধ্যাপক এবিএম নাসির, অধ্যাপক আবদুর চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার্ন, সেথ ওল্ডমিক্সন ও ড. মাজহারুল ইসলাম রানা।

পদ্মা সেতু, কর্ণফুলি টানেল ও মেট্রো রেলের মতো বড় অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে বক্তারা ১৫ বছর ধরে একটি সরকারের ধারাবাহিক কৃতিত্ব তুলে ধরেন। জানান, প্রতিবন্ধকতার কথাও। বলেন, কিভাবে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে এবং ধর্মকে ব্যবহার করে বিএনপি-জামায়াত চক্র রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

নিরাপত্তা বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার্ন- এই নৈরাজ্যের জন্য লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি দায়ী করেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে এই বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি। 

আরেক বিশ্লেষক সেথ ওল্ডম্যাক্সনও সামাজিক মিডিয়া ও অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে বাংলাদেশে সহিংসতা উস্কে দেয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। 

বিশ্বের পরবর্তী শীর্ষ দশটি প্রতিশ্রুতিশীল অর্থনীতির দেশের মধ্যে একটি বাংলাদেশ। বৈশ্বিক প্রেক্ষাপটে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করাই যেখানে কঠিন, সেখানে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন বক্তারা। 

আই. কে. জে/

তারেক রহমান ওয়েবিনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250