মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়? *** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

নৌকা দেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

‘বিএনপি-জামায়াত খুনির দল, তাদের রাজনীতি করার অধিকার নেই’ বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নৌকা দেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার। 

শনিবার (৩০শে ডিসেম্বর) বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের নির্বাচনী জনসভাস্থলে এসব কথা বলেন তিনি।

এ সময় নৌকায় ভোট চেয়ে তিনি বলেন, আমরা দিনবদলের সনদ দিয়েছিলাম। গত ১৫ বছরে বাংলাদেশ বদলে গেছে। অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল দিকে আজ বাংলাদেশ উন্নয়ন করেছে। বদলে যাওয়া বাংলাদেশ, আমাদের লক্ষ্য ২০৪১। এই ২০৪১ সালের মধ্যে আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলবো।

প্রধানমন্ত্রী বলেন, মাটি উর্বরতার কারণে আমরা নিজেদেরটা নিজেরা উৎপাদন করতে পারি। আমাদের মানুষ আছে, তাই কারও কাছে হাত পাততে হয় না। আর যেসব জিনিস আমাদের নেই তা আনতেই হবে। অন্য যা যা প্রয়োজন আমরা নিজেরাই করতে পারি। এরফলে কোনো জমি অনাবাদি থাকবে না। যার যতটুকু জমি আছে, আপনাকে উৎপাদন করতেই হবে। আমি নিজে যে বলছি তা নয়, আমি নিজে করে বলছি।

শেখ হাসিনা আরও বলেন, গণভবন এখন আর শুধু প্রধানমন্ত্রীর বাসভবন নয়, এটি এখন একটা ফার্ম হাউজ হয়ে গেছে। সেখানে আমরা সবই উৎপাদন করি। শুধু তাই নয়, আমার দাদার জমি যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি; সেখানে অনেক জমি পতিত ছিল, সব জায়গা চাষের আওতায় নিয়ে এসেছি। পাশাপাশি এলাকার মানুষের সমস্ত জমি যেহেতু চাষবাস হয় আমরা সেই ব্যবস্থা করেছি। কৃষিকে যান্ত্রিকীকরণ করে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছি।

এর আগে মাদারীপুর জেলার কালকিনি জনসভাস্থলে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে পৌঁছালে জনসভাস্থল স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন নেতাকর্মীরা।

স্লোগান আর আনন্দধ্বনিতে ভরে ওঠে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ।

এদিকে, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের মাঠে মানুষের ঢল নামে। সকাল ১০টা থেকে খণ্ড খণ্ড মিছিলে পুরো মাঠজুড়ে অবস্থান নেন নেতাকর্মীরা। এ জন্য ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।

আজকের জনসভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ ও সঞ্চালনা করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই কালকিনির প্রবেশমুখগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ওআ/

বিএনপি জামায়াত রাজনীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়?

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250