মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

পাচারকালে ৪৭০ বস্তা সরকারি গম উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রংপুরে খাদ্য অধিদপ্তরের সরকারি ৪৭০ বস্তা গম পাচারকালে জব্দ করেছে পুলিশ। এ সময় গম পরিবহনের একটি কাভার্ডভ্যানসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

গ্রেফতাররা হলেন, রংপুর নগরীর নুরপুর এলাকার হাজী নিজাম উদ্দিনের ছেলে জিসান উদ্দিন প্রিন্স (২৯) এবং হারাগাছ থানাধীন পোদ্দারপাড়া এলাকার গোলাম মোস্তফা বাদশার ছেলে আব্বাস আলী (৪২)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল রংপুর মহানগরীর তাজহাট থানাধীন দমদমা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪৭০ বস্তা খাদ্য অধিদপ্তরের সরকারি গম জব্দ করে। এ সময় একটি হলুদ রঙের কাভার্ডভ্যান উদ্ধারসহ দুজনকে আটক করা হয়।

সরকারি গমের বস্তাগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আটকরা জানান, আলমনগর খাদ্য অধিদপ্তরের গোডাউন থেকে মেসার্স রিপন ময়দা মিলের জন্য বরাদ্দকৃত ওই গম বিধিবর্হিভূতভাবে কালোবাজারির মাধ্যমে হাজী নিজাম উদ্দিন ট্রেডার্সের কাছে বিক্রি করা হয়। এরপর হাজী নিজাম উদ্দিন ট্রেডার্স দিনাজপুর ফুলবাড়ীর মেসার্স রানা ট্রেডার্সের কাছে ওই গম বিক্রি করে, যা কাভার্ডভ্যানে করে পরিবহনকালে আটক করা হয়।

কাজী মুত্তাকী ইবনু মিনান আরও জানান, প্রতিটি গমের বস্তার ওজন ৫০ কেজি। যার বাজার মূল্য প্রায় ৭ লাখ ৯৯ হাজার টাকা। গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে তাজহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এসকে/ 


পুলিশ রংপুর খাদ্য অধিদপ্তর পাচার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250