বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শাকিরার ভারতের কনসার্ট বাতিল *** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

পান্না কায়সারের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

পান্না কায়সার - ফাইল ছবি (সংগৃহীত)

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী, লেখক, সাহিত্যিক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের মরদেহে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ।

শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ আপামর জনতা। প্রায় এক ঘণ্টা পর্যন্ত চলবে শ্রদ্ধা নিবেদন। সেখান থেকে দুপুর ১২টার দিকে বাংলা একামেডিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে নামাজে জানাজা।

বর্ণাঢ্য জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতকোত্তর করে পান্না কায়সার বেগম বদরুন্নেসা কলেজে শিক্ষকতা করেছেন। ১৯৯০ সালে শিশু-কিশোরদের সংগঠন খেলাঘরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। ১৯৯৬-২০০১ মেয়াদে জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যও ছিলেন তিনি। শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ৭৩ বছর বয়সে মৃত্যু হয় সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সারের।

আরো পড়ুন: উত্তাল সময়ের প্রত্যক্ষ সাক্ষী পান্না কায়সার

তিনি মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী এবং অভিনেত্রী শমী কায়সারের মা।

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে গুণী এই মানুষকে।

এম/


পান্না কায়সার শ্রদ্ধা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250