শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

পিৎজা পোশাকে চমকে দিলেন উরফি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ১৫ই জুন ২০২৩

#

সংগৃহীত

নিত্যনতুন পোশাক পরে নিজেকে ধীরে ধীরে ফ্যাশন আইকনে পরিণত করেছেন উরফি জাভেদ। অভিনেত্রী হিসেবে উত্থান হলেও বর্তমানে তিনি ফ্যাশনিস্তা হিসেবে বেশি পরিচিত। সামাজিক মাধ্যমে নতুন সেনসেশন উরফি কখনও নিজের স্টাইল এবং ফ্যাশনে কাউকে হতাশ করেন না।

কারও কাছে তার পোশাক উদ্ভট মনে হলেও, অনুরাগীরা বেশ পছন্দ করেন তার সাজসজ্জা। আর এবার তিনি পিৎজা পোশাক পরে রীতিমতো তাক লাগিয়ে দিলেন নেটিজেনদের।

সোমবার রাতে উরফি একটি ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। তাতে দেখা যায়, নীচে কালো স্কার্টের সঙ্গে উপরে বিকিনি টপ হিসেবে দুটি পিৎজা স্লাইস ঝুলিয়ে রেখেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, কেউ খাবে? 

ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে নেটিজেনরা এটি নিয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করেন। অনেকেই তার নতুন সাজের প্রশংসা করেছেন। তবে বেশিরভাগই উরফিকে কটাক্ষ করেন।

আরো পড়ুন: ৫০০ টাকা নিয়ে মুম্বই গিয়ে এখন পারিশ্রমিক পান কোটি টাকা, কে সেই অভিনেত্রী!


একজন লেখেন, দয়া করে খাওয়ার জিনিস তো ছেড়ে দিন। দ্বিতীয়জন লেখেন, আমি কি পিৎজার এক কামড় খেতে পারি? আরেকজন সেখানে মন্তব্য করেন, এই পিৎজার জন্য তো আমি বাড়ি বিক্রি করে দেব। চতুর্থজন লেখেন, রাস্তায় খিদে পেলে কী পরে থাকবেন দিদি? যদিও উরফি কাউকেই আর পাল্টা জবাব দেননি।

দিনকয়েক আগেই সর্বাঙ্গ ঢেকে ছবি পোস্ট করেছিলেন উরফি। ফ্যাশনিস্তার এহেন লুক দেখে অবাক হয়ে গিয়েছিলেন তার অনুরাগী মহল। দেখা গিয়েছিল, আপাদমস্তক ঢাকা সেই পোশাকে ফাকা রয়েছে শুধু চোখজোড়া আর ঠোঁটের অংশটুকু। কেউ কেউ সেই ছবি-ভিডিও দেখে প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে, ওটা উরফি জাভেদ ছিলেন। 

এসি/


পোশাক উরফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250