শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে

প্রথম মুসলিম স্পিকার পেল কর্ণাটক বিধানসভা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ পূর্বাহ্ন, ২৭শে মে ২০২৩

#

কর্ণাটক রাজ্যের বিধানসভার নবনির্বাচিত স্পিকার ইউ টি কাদের। ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন ইউ টি কাদের। কংগ্রেসপন্থি এই বিধায়ক রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম বিধায়ক বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (২৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিধানসভার বিরোধী দল বিজেপি এবং জনতা দল (সেক্যুলার) স্পিকার নির্বাচনে তাদের প্রার্থী দাঁড় করায়নি। এ কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ইউ টি কাদের স্পিকার পদে নির্বাচিত হন।

তবে এখনই স্পিকারের পদে দায়িত্ব পালন করতে পারবেন না তিনি। দেশটির সংবিধান অনুযায়ী, কর্ণাটক বিধানসভার বিদায়ী স্পিকার আর ভি দেশপাণ্ডে তার হাতে ক্ষমতা হস্তান্তরের পরই এ আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করবেন কাদের।
 
এদিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতা সিদ্দারমাইয়াহ নতুন স্পিকার ইউ টি কাদেরকে স্বাগত জানিয়েছেন।

আরো পড়ুন: মার্কিন ভিসা নীতি : পর্দার আড়ালের ‌নায়ক ডোনাল্ড লু?
 
এক শুভেচ্ছা বার্তায় নতুন স্পিকারকে সংসদীয় আইন ও নিয়ম-কানুনের প্রতি একনিষ্ঠ থাকা ও বিধানসভার সদস্যদের অসংসদীয় ভাষা ব্যবহারের ক্ষেত্রে কঠোর মনোভাব প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

গত ১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ মে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে বিজেপিকে হারিয়ে বিপুলভাবে জয়ী হয় কংগ্রেস। ২২৪ সদস্যের বিধানসভা ভোটে কংগ্রেস একাই পায় ১৩৫ আসন। বিপরীতে বিজেপি পেয়েছে ৬৬টি আসন।

এম এইচ ডি/

কর্ণাটক রাজ্য বিধানসভা মুসলিম স্পিকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250