শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

প্রধান বিচারপতির সঙ্গে সিইসির ৩০ মিনিটের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও তার প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুর দেড়টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে ইসির প্রতিনিধি দলে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম, যুগ্ম সচিব মাহবুবুর রহমান সরকার উপস্থিত ছিলেন। তবে সুপ্রিম কোর্ট প্রশাসনের কোনো কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমি ও নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। এ কারণে সৌজন্য সাক্ষাৎ করতে ও কৃতজ্ঞতা জানাতে এসেছিলাম।’

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভা, রংপুরের ৮ রুটে থাকছে বিশেষ ট্রেন

এর আগে, দুপুর ১টা ২৫ মিনিটে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে সুপ্রিম কোর্টে আসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ইসির প্রতিনিধি দল।

এম/


প্রধান বিচারপতি বৈঠক প্রধান নির্বাচন কমিশনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250