সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে ইসিতে আপিল ৪২ জনের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাদপড়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন শুরু করেছেন।

মঙ্গলবার (৫ই ডিসেম্বর) আপিলের জন্য মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ভিড় করছেন করেছে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে। বিকেল পর্যন্ত ৪২ জন প্রার্থী আপিল আবেদন জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের ভবনের সামনে ১০টি অস্থায়ী ক্যাম্পে এ আপিল আবেদন জমা দেয়ার প্রক্রিয়া চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত, আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে। ১১টি অঞ্চলকে ভাগ করে ১১টি বুথ নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন: নির্বাচনে থাকবে সেনাবাহিনীও: ইসি আলমগীর

৪২ জন প্রার্থীর আপিলের বিষয়টি নিশ্চিত করে ইসির অস্থায়ী বুথের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সকাল ১০টায় আপিল শুরুর পর থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বমোট ৪২টি আপিল জমা পড়েছে। এরমধ্যে রংপুর অঞ্চলের বুথে ২টি, খুলনা অঞ্চলের বুথে ৮টি, বরিশাল অঞ্চলের বুথে ২টি, ময়মনসিংহ অঞ্চলের বুথে ৯টি, ফরিদপুর অঞ্চলের বুথে ৫টি, চট্টগ্রাম অঞ্চলের বুথে ৬টি, ঢাকা অঞ্চলের বুথে ৬টি, কুমিল্লা অঞ্চলের বুথে ৩টি এবং সিলেট অঞ্চলের বুথে ১টি আবেদন জমা পড়েছে।

আরো পড়ুন: সারাদেশে বৈধ প্রার্থী ১৯৮৫ জন, অবৈধ ৭৩১

মনোনয়নপত্র বাছাইয়ে মোট ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বর্তমান সংসদ সদস্যদের কারও-কারও মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাছাইয়ে সারা দেশে যত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। নিয়মানুযায়ী, ১ শতাংশ ভোটারের সাক্ষর না দেয়া, ঋণ খেলাপি আয়কর রিটার্নে ক্রটির কারণে বেশিরভাগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে সোমবার (৪ ডিসেম্বর)। ১৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এসকে/ 

নির্বাচন কমিশন (ইসি) মনোনয়ন বৈধ আপিল শুরু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250