বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

জাল ভোট ও অনিয়ম

প্রিসাইডিং অফিসারসহ ১৫ জনের শাস্তি, ৭ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাল ভোট দেওয়ার অভিযোগে প্রিসাইডিং অফিসার-সহকারী প্রিসাইডিং অফিসারসহ ১৫ জনকে শাস্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া সাতটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রোববার (৭ই জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

তিনি বলেন, সাত কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। জাল ভোট দেওয়া ১৫ জনকে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার আছেন। এছাড়া জাল ভোটদানকারীরাও আছেন। জাল ভোটে সহায়তা করার জন্য তাদের নানা মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে।

আরো পড়ুন: নির্বাচন বর্জন করলেন ডলি সায়ন্তনী

ইসি সচিব আরো বলেন, ৭ ঘণ্টায় ভোট কাস্ট হয়েছে ২৭ শতাংশের বেশি। ৩০ থেকে ৩৫ জায়গায় ভোটকেন্দ্রের বাইরে ছোটখাটো ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। কোথাও আমাদের পুলিশের গাড়িতে ইট মেরে গ্লাস ভাঙা হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককলেট বিস্ফোরণ হয়েছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি।

এইচআ/ আই.কে.জে/

ইসি জাতীয় নির্বাচন শাস্তি জাল ভোট প্রিসাইডিং অফিসার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250