রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল *** প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনায় তদন্তের নির্দেশ ডিএমপির *** প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক, কালবেলা বিকৃত সংবাদ প্রচার করছে: ইশরাক *** আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরি: ইশরাক *** রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি *** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ

প্রিয় মা, শুধু ভাবি যারা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা কেমন হৃদয়ের মানুষ!

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ৯ই নভেম্বর ২০২৩

#

প্রিয় মা, 

আশা করি ভালো আছো এবং দোয়া করি দীর্ঘজীবি হও আমার জন্য। তোমায় নিয়ে লিখা চিঠি এক পৃষ্ঠায় হয় না মা। একটু আড়াল হলে যেন হাজার কথা জমে যায়। যদি শিক্ষা বা চাহিদার তাগিদে ঘর ছাড়তে না হতো, তোমার ছায়াতল হতে কখনোই নড়তাম না। আর তুমিও হয়তো ছাড়তে না। 

ছুটি হওয়ার সাথে সাথে একটুও বিলম্ব না করে ছুট দেই বাড়ির পানে। শুধু ঐ প্রিয় মুখখানা দেখার জন্য মা। একটা দিন ব্যস্ততায় কথা না হলে পরের দিন প্রথম প্রশ্ন থাকে কাল কী হয়েছিল তোমার? আমি অসুস্থ হলে তুমিই যেন বড় ডাক্তার হয়ে যাও। আমার সাতদিনের ছুটি যেন তোমার কাছে নিতান্তই কম হয়ে যায়। এই অমূল্য যত্ন আর বিনা আর্জিতে দোয়ার দুটি হাত তুমি ছাড়া আর কোথায় পাবো?

জানো মা! আমি শুধু ভাবি যারা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা কেমন হৃদয়ের মানুষ? যদি সারাজীবন বেঁধে রাখার মতো কোনো উপায় থাকতো আমি সেটাই করতাম তোমার জন্য মা। দুনিয়াটা শুধু স্বার্থের, তাই হয়তো আল্লাহ সবার জন্য একটা নিঃস্বার্থ স্থান দিয়ে দিয়েছেন, ‘মায়ের কোল’। তোমার প্রিয় মন জুড়ানো মুখটা খুব দেখতে ইচ্ছে করছে। খুব শিঘ্রই চলে আসবো তোমার কাছে মা। 

জানি বলতে হবে না, মায়ের দোয়ায় সন্তানের নাম সবার আগে থাকে। তবু বলছি দোয়া করো আর নিজের যত্ন নিও। 

——ইতি

তোমার ছেলে

শিবলী    


এস/ আই. কে. জে/ 

দোয়া প্রিয় মা তোমার ছেলে শিবলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250