রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, অক্টোবরের ১৮ দিনে প্রাণহানি ১০০ ছাড়াল *** প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনায় তদন্তের নির্দেশ ডিএমপির *** প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক, কালবেলা বিকৃত সংবাদ প্রচার করছে: ইশরাক *** আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরি: ইশরাক *** রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি *** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ

প্রিয় মিহু, কেন এ ছল?

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩

#

প্রিয় মিহু, 

কেমন আছ প্রশ্ন নেই! ভালো আছো বলেই তো গেছো। কেন এ ছল? বেশ মনে ধরেছিল তোমায়।  

গতকাল এসেছিলে। বললে "চলো আবার বাঁধি"। তখন আমার হাত বাঁধা, মুখ বাঁধা, পারছিলাম না কিছুই বলতে। তখনই শুনি কলিং বেলের আওয়াজ। এবার ভাঙলো ঘুম। আচ্ছা জানো? জানালার সামনে আম গাছের ডালে দুটি পাখি বসত, কিন্তু তাদের এখন আর দেখি না। দেখি একটি আসে মাঝে মাঝে!  

তোমায় এক নজর দেখার জন্য তীব্র তৃষ্ণায় কোনও প্রাণীর পানি খোঁজার ছোটাছুটির ন্যায়, আমারও সেই ছোটাছুটি। কিন্তু তুমি তো আসলে না। 

কত আশা ভালোবাসা, কত কথা, কত রোজনামচা—সব স্মৃতির পাতায় ঝুলে থাকলো। কিন্তু তুমি আসলে না, ভালোবাসলে না। তোমার চুলের ঘ্রাণ, তোমার চাউনি, তোমার স্পর্শের দাগ এখনো রয়ে গেছে। তোমার কথা মনে করতেই মনে প্রশান্তি। কিন্তু হা-হা-হা অবুঝ তুমি। প্রশ্ন তাই রয়ে গেল, কেন এ ছল? 

——ইতি 

 নাফফি

আরো পড়ুন : প্রিয় সৌরভী, কতো দিন হয়ে গেল তোমার সাথে দেখা নেই

এস/ আই. কে. জে/ 

চিঠি প্রিয় মিহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250