বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’ *** রাস্তার পাশে পিঠা, পুরি, পিঁয়াজু, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের

বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে, মেনে নিচ্ছেন তামিম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩

#

টাইগার অধিনায়ক তামিম ইকবাল - ছবি: সংগৃহীত

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আফগানিস্তান আসছে বাংলাদেশ। তার আগে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে আফগানরা। সিরিজের প্রথম ওয়ানডেতে আবার লঙ্কানদের উড়িয়ে দিয়েছে হাসমতউল্লাহ শহিদির দল।

হাম্বানটোটায় ৬ উইকেট আর ১৯ বল হাতে রেখেই শ্রীলঙ্কাকে হারিয়েছে আফগানিস্তান। বাংলাদেশের জন্য কি এটা বড় এক বার্তা? টাইগার অধিনায়ক তামিম ইকবাল স্বীকার করে নিলেন, আফগানিস্তান সিরিজটি বাংলাদেশের জন্য কঠিনই হবে।

শনিবার এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপে তামিম বলেন, ‘আফগানিস্তান মানসম্পন্ন দল। আজকে তাদের পারফরম্যান্স দেখেছেন (শ্রীলঙ্কাকে হারিয়েছে)। আমাদের তিন বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে। এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে। কারণ তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ রয়েছে।’

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৩ জুন ২০২৩)

আফগানদের বিপক্ষে প্রথমে রয়েছে একটি টেস্ট। ঈদুল আজহার পর শুরু হবে সীমিত ওভারের সিরিজ। আপাতত টেস্ট নিয়েই ভাবছেন তামিম। তার কথা, ‘আশা করি আমরা ভালো করে প্রস্তুত হবো। আমরা টেস্ট দিয়ে শুরু করছি। এরপর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি।’

প্রচণ্ড গরমে চলছে টাইগারদের অনুশীলন। সবাই কষ্ট করছে, ফিটনেসে গুরুত্ব দিচ্ছে জানিয়ে তামিম বলেন, ‘পাঁচ-ছয় দিন ধরে আমরা অনুশীলনের মধ্যে আছি। অনেক গরম, এর মধ্যেও আমরা অনুশীলন করছি। প্রচণ্ড কষ্ট করছে সবাই। এই একটা ক্যাম্পে সাধারণত আমরা ফিটনেসে অনেক নজর দিই। ফিটনেসে অসম্ভব গুরুত্ব দেওয়া হচ্ছে। সঙ্গে ব্যাটিং-বোলিং তো আছেই।’

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250