রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

বাবারে! মনে হয় বুকের মাঝে তোরে শক্ত করে বেঁধে রাখি

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

স্নেহের রবি,

পত্রের শুরুতেই অফুরান শুভাশিষ আর প্রাণঢালা ভালোবাসা রইলো। আশা করি প্রবাস জীবনে ভালোই আছিস। আমরাও ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছি।

পর সমাচার, মাঝে মাঝে তোর জন্য মনটা ভীষণ উতলা হয়ে উঠে। বাবারে! মনে হয় বুকের মাঝে তোরে শক্ত করে বেঁধে রাখি। কিন্তু তা তো হবার নয়। শিক্ষা শেষে কর্মজীবন তারপর সংসার।

তাইতো শত চেষ্টায়ও কাছে কাছে রাখা গেলো না। জীবনের প্রয়োজনেই আমরা আজ দুই মেরুতে। শত কাজের মাঝে সহস্র ব্যস্ততার ফাঁকে তোকেই দেখি, শুধু তোকেই ভাবি। জানি না কদিন ভালো থাকবো তোদের ছাড়া।  

মোবাইল আর এসএমএস করে মনের কথা ফুরায় না। তাই পত্র লেখা। ভালো থাকিস, সময় মতো খাওয়া-দাওয়া করিস। সময় পেলে একবার দেখে যাস। আজ এখানেই শেষ করছি।

——ইতি 

তোর বাবা

আরও পড়ুন : তোর বোবা কাপড়গুলোও বলে, ‘মা’ তুমি কেঁদো না নিজেকে একলা ভেবে

এস/ আই. কে. জে/ 

বাবা ছেলে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250