রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি (সংগৃহীত)

২০২৩ সালের জন্য বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ৪৬তম। যদিও ২০২২ সালে শেখ হাসিনার অবস্থান ছিল ৪২তম। রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম ও প্রভাবকে গুরুত্ব দিয়ে বিশ্ব থেকে ১০০ নারীকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, রাজনীতির ক্ষেত্রে জিডিপি-জনসংখ্যার বিষয় ও করপোরেট নেতাদের ক্ষেত্রে আয় ও কর্মীদের বিবেচনায় নেওয়া হয়েছে।

শেখ হাসিনার ক্ষেত্রে বলা হয়, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করছেন। শুধু তাই নয়, তিনি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে নারী সরকার প্রধান হিসেবেও দায়িত্বপালন করছেন। বর্তমানে তিনি চতুর্থবারের মতো ক্ষমতায় রয়েছেন এবং পঞ্চমবারের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়, পরপর তিনবারসহ শেখ হাসিনা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন। সবশেষ তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয় পেয়েছে।

ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দ ও তৃতীয় স্থানে আছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

২০০৪ সাল থেকে প্রতি বছর ফোর্বস বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করে আসছে।

ওআ/

শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250