সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ব্যাংকের ভুলে নারীর অ্যাকাউন্টে ৯৪০ কোটি টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

এক নারীর অ্যাকাউন্টে ভুলে ৮ কোটি ৬০ লাখ ডলার ( বাংলাদেশি মুদ্রায় ৯৪০ কোটি ৮৩ লাখ টাকা) দিলো মালয়েশিয়ান মেব্যাংক। তবে এ অর্থ ওই নারী তুলতে পারেননি।

গত মাসের শেষের দিকে হাফিদজাহ আবদুল্লাহ দেখতে পান যে তাঁর অ্যাকাউন্টে ৮ কোটি ৬০ লাখ ডলার জমা করা হয়েছে। এই ভুল দেশটির জন্য একটি বড় বিপর্যয় হতে পারত। কারণ প্রতিবছর মালয়েশিয়ায় একটি পরিবারের গড়ে ২২ হাজার ডলার খরচ হয়।  

একটি মানবসম্পদ সংস্থার পরিচালক এবং সহ-প্রতিষ্ঠাতা হাফিদজাহ এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে লিঙ্কডইনে শেয়ার করেছেন।

গত ২৯শে নভেম্বর হাফিদজাহ লেখেন, আমার ব্যাংকিং অভিজ্ঞতাকে স্মরণীয় করে রাখার প্রশংসা করছি। এ অর্থ সুখ কিনতে পারেনি কিন্তু ব্যাংক জানে কীভাবে হতাশা কিনতে হয়। 

এ পোস্টে এক ব্যবহারকারী লেখেন, তারা আপনাকে বলের মতো ব্যবহার করেছে। আপনাকে যেখানে সেখানে লাথি দিয়েছে। 

আরেক ব্যবহারকারী লেখেন, আমি বুঝতে পারছি না মালয়েশিয়া ব্যাংকগুলোর কী সমস্যা হলো। 

এদিকে শুক্রবার মেব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, ভুলে অর্থ চলে যাওয়ার বিষয়টি সমাধান করা হয়েছে। মেব্যাংক দক্ষিণ-পূর্ব এশিয়ার চতুর্থ বৃহত্তম ব্যাংক। 

সূত্র: গালফ নিউজ

ওআ/

ব্যাংক অ্যাকাউন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250