শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রি করছে দেশ বন্ধু গ্রুপ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখাতে চাল, ডাল, চিনি ও কোমল পানীয় পণ্য ভর্তুকি মূল্যে বিক্রির কার্যক্রম শুরু করেছে দেশবন্ধু গ্রুপ৷

শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান৷

ঢাকা শহরের বিভিন্ন স্থানে (বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সম্মুখে মতিঝিল এলাকা, বাংলাদেশ সচিবালয় এলাকা, প্রেস ক্লাব, কলমিলতা মার্কেট বিজয় সরণি এলাকা, জিরো পয়েন্ট, নিউমার্কেট এবং কাওরান বাজার) টিসিবির পাশাপাশি ভোগ্যপণ্যসমূহ (চাল, ডাল, চিনি, ভোজ্যতেল ও কোমল পানীয়) সাধারণ জনগণের মাঝে ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, পরিচালক (প্রশাসন ও কার্যক্রম) সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান বলেন, গত ২০ বছর ধরে দেশবন্ধু গ্রুপ কর্তৃক রমজানসহ অন্যান্য সময় যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকে তখন  ঢাকাসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ নগরীতে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করা হয়। ভোক্তাদের স্বার্থে আগামী কয়েক মাস ঢাকার গুরুত্বপূর্ণ ৮-১০টি স্পটে ৩০-৩৫% ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় এসব পণ্য বিক্রয় করা হবে।

এসকে/ 


দেশবন্ধু গ্রুপ বিক্রি ভোগ্যপণ্য ভর্তুকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250