মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন *** দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান *** গ্যাস সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী *** আমরা চাই দুই দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক: দীনেশ ত্রিবেদী *** মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি *** ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়? *** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

মেট্রোরেলে বিজ্ঞাপন পোস্টার তদন্তে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপনী পোস্টারের বিষয়ে তদন্তের জন্য কমিটি গঠন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

সোমবার (১৩ নভেম্বর) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের একজন অতিরিক্ত প্রকল্প পরিচালকের নেতৃত্বে তদন্ত কমিটি মঙ্গলবার (১৪ নভেম্বর) ট্রেনগুলো পরিদর্শন করবে।

এম এ এন সিদ্দিক জানান, একটি নামী প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনের জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছেন। আমরা মেট্রোর ভেতরে যেসব জায়গায় বিজ্ঞাপন দেওয়া যেতে পারে সেগুলো ঠিক করে দিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা বেশ কিছু ছবি দেখেছি তবে সেগুলো সঠিক কি না এ ব্যাপারে আমরা নিশ্চিত নই।

তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবিগুলোতে আমরা দেখেছি যে, আমাদের ঠিক করে দেওয়া জায়গার বাইরে কিছু বিজ্ঞাপন সাঁটানো হয়েছে। এ বিষয়ে আমরা বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলব।

এরপর কমিটির রিপোর্ট পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেট্রোরেল এমডি।

জানা যায়, আয় বাড়াতে অন্যান্য দেশের মতো ঢাকার মেট্রোরেলেও বিজ্ঞাপনের জন্য জায়গা ভাড়ার সুযোগ রেখেছে ডিএমটিসিএল। সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠান মিডিয়া কমের সঙ্গে পাঁচ কোটি টাকার চুক্তি করেছে। বিজ্ঞাপনী সংস্থাটি তৃতীয় পক্ষের বিজ্ঞাপন প্রচার করছে মেট্রোরেলে। ট্রেনজুড়ে লাগানো ফ্রিজ, টিভির বিজ্ঞাপনের ছবি ছড়িয়ে পড়লে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে।

প্রসঙ্গত, গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, একটি প্রাইভেট কোম্পানি মেট্রোরেলের ভেতরের একটি বড় অংশ জুড়ে বিজ্ঞাপনী পোস্টার সাঁটিয়েছে। তারপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রোরেলের যাত্রীরা যত্রতত্র পোস্টার ছাপানো নিয়ে অসন্তোষ জানিয়েছেন।

ওআ/

মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250