মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন *** দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান *** গ্যাস সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী *** আমরা চাই দুই দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক: দীনেশ ত্রিবেদী *** মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি *** ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়? *** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় তিনজন গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলো - মো. নান্নু (৪১), শাহজালাল শিকদার (৫০), আমির হাসান (২৫)। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করা হয়। শনিবার রাত পৌনে ৯টার দিকে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (এএসপি) শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে তিন জনকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে নান্নুকে ৭ নভেম্বর দুপুরে সাভার থানাধীন দক্ষিণ রাজাসন এলাকা থেকে, শাহজালাল শিকদারকে ৯ নভেম্বর বিকেলে রাজধানীর শ্যামলী এলাকা থেকে এবং আমির হাসানকে ১০ নভেম্বর রাতে রাজধানীর হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ২৮ অক্টোবর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ কেন্দ্র করে সন্ত্রাসীরা কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায়। 

তারা গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি বিভিন্ন যানবাহনে ভাঙচুর-অগ্নিসংযোগ এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা, আক্রমণ ও ভাঙচুরসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জখম করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

শিহাব করিম বলেন, গত ১ নভেম্বর আসামি নান্নু ও শাহজালাল শিকদারসহ তাদের সহযোগী সন্ত্রাসীরা মোহাম্মদপুর থানাধীন শ্যামলী রোড এলাকায় পুলিশ বক্সের সামনে প্রধান সড়কে অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। 

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়। উক্ত মামলায় তাদের গ্রেফতার করা হয়।

আরো পড়ুন: আত্মপক্ষ সমর্থনে ড. মুহাম্মদ ইউনূস শ্রম আদালতে

এদিকে গত ৮ নভেম্বর আমির হাসান তার সহযোগী সন্ত্রাসীরা রাজধানীর ধানমন্ডি জিগাতলা রোডে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীদের জখম করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

উক্ত ঘটনায় রাজধানীর ধানমন্ডি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এসি/ আই. কে. জে/ 

গ্রেফতার যাত্রীবাহী বাস অগ্নিসংযোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250