বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

যানজট এড়াতে লোকাল ট্রেনে ধনকুবের, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বিত্তশালী মানুষজন সাধারণত ব্যক্তিগত গাড়িতে চড়েই যাতায়াত করেন। এটাই যেন অলিখিত নিয়ম হয়ে গেছে। ইচ্ছা না হলেও স্বচ্ছল না হওয়ায় ব্যক্তিগত গাড়িতে চড়তে পারেন না অনেকেই। তবে এবার বিপরীত ছবি দেখা গেলো ভারতের মুম্বাইয়ে। 

মুম্বাইয়ের ধনকুবের ও রিয়েল এস্টেট ব্যবসায়ী নিরঞ্জন হীরানন্দানি মুম্বাইয়ের লোকাল ট্রেনে চড়ে যাচ্ছেন। হিরানন্দানি গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ৭৩ বছর বয়সী ওই ব্যবসায়ীকে দেখা যায় লোকাল ট্রেনের জানালার কাছে বসে থাকতে। এই ধরনের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

আরো পড়ুন: সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান

জানা গেছে, ধনকুবের নিরঞ্জন হীরানন্দানি মহারাষ্ট্রের থানের উল্লাসনগরে যাচ্ছিলেন। এসি লোকাল ট্রেনে ওঠেন তিনি। তার সঙ্গে আরো সহযোগীরাও ছিলেন। এই ট্রেন চড়ার অভিজ্ঞতাকে বেশ ভালোই উপভোগ করেছেন তিনি। এসি কোচে রেল সফর। তিনি লিখেছেন, সময় বাঁচানোর ও যানজট থেকে বাঁচার জন্য এর থেকে ভালো কিছু আর হয় না।

ভিডিওতে দেখা গেছে একেবারে সাধারণ ট্রেন যাত্রীর মতোই তিনি এসি লোকাল ট্রেনে ওঠেন। এত বড় শিল্পপতিকে এভাবে লোকাল ট্রেনে উঠতে দেখে হতবাক সহযাত্রীরা। ভিডিওর একাংশে দেখা যায় কয়েকজন ট্রেনযাত্রী এসে তার সঙ্গে হাত মেলাচ্ছেন। তবে তিনি একেবারে সাধারণ যাত্রীর মতোই ট্রেন সফর করেন।

এই ট্রেন সফরকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছেন। তবে এভাবে ধনকুবেরের লোকাল ট্রেন সফর দেখে হতবাক অনেকেই। কয়েকজন লিখেছেন, একেবারে মাটির কাছাকাছি। অপরজন লিখেছেন, আপনার মতো আরো মানুষ দেশের প্রয়োজন। আরেকজন লিখেছেন, হয়তো আপনার সঙ্গে কোনো দিন দেখা হয়ে যাবে।

সূত্র: এনডিটিভি

এইচআ/ আই. কে. জে/ 

ভিডিও ভাইরাল ধনকুবের লোকাল ট্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250