শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি *** সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি *** ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম *** শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী *** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

রজনীকান্তের 'জেলার' সব রেকর্ড ভেঙে ৬০০ কোটির গণ্ডি টপকাল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

রজনীকান্তের দীর্ঘ ক্যারিয়ারে অন্যতম সফল ছবি হিসেবে থেকে গেল 'জেলার'। সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট মনোবল বিজয়াবালান টুইটারে জেলার ছবিটির বক্স অফিস রেকর্ডের একটি সম্পূর্ণ খতিয়ান দিলেন।

এই ছবিটি ইংল্যান্ড এবং উত্তর আমেরিকার সবসময়ের ১ নম্বর তামিল ছবির তকমা পেয়েছে। একই সঙ্গে এটাই দ্বিতীয় তামিল ছবি যা দ্রুত ৬০০ কোটির গণ্ডি পেরিয়েছে। এক কথায় বলতে গেলে রজনীকান্তের জেলার যেন সব অর্থেই অপ্রতিরোধ্য।

জেলারের বক্স অফিস রেকর্ড

মনোবল বিজয়াবালান তাঁর টুইটে লেখেন, 'জেলার দ্য রেকর্ড মেকার। সুপারস্টার রজনীকান্তের জেলার ৬০০ কোটির লিস্টে এন্ট্রি নিল। তামিল নাড়ুর সবসময়ের এক নম্বর মুভি হল এটা।

তেলেগু ভাষা প্রধান রাজ্যগুলিতেও এটি এক নম্বর ছবি। এমনকি কেরলেও। এটা ভারতের তৃতীয় এবং এক মাত্র তামিল ছবি যা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ৫০ কোটির বেশি আয় করেছে।'

আরো পড়ুন: শুভ জন্মদিন সাবিনা ইয়াসমিন

তিনি তাঁর টুইটটিতে আরও লেখেন, '১. উত্তর আমেরিকায় সবসময়ের এক নম্বর মুভি হয়েছে। ২. ইংল্যান্ডেও চিরকালীন ব্যবসার নিরিখে এক নম্বর মুভি হয়েছে। ৩. পার্শিয়ান গালফ অঞ্চলে চিরকালীন আয়ের বিচারে এক নম্বর মুভির তকমা পেয়েছে। ৩. মালয়েশিয়ায় সবসময়ের দুই নম্বর মুভি হয়েছে।'

তাঁর পোস্ট থেকে জানা যায় সৌদি আরব, সিঙ্গাপুর, ফ্রান্স সহ একাধিক দেশেই জেলার ব্যাপক ব্যবসা করেছে। এই ট্রেড অ্যানালিস্টের টুইট অনুযায়ী, 'ব্যবসার বিচারে এটা চিরকালের জন্য ১ নম্বর তামিল ছবির আখ্যা পেয়েছে অন্যান্য দেশে। এবং দ্বিতীয় তামিল ছবি যা দ্রুত ৬০০ কোটির গণ্ডি পেরিয়েছে।'

গত রবিবার জেলার বিশ্বজুড়ে ৬০০ কোটি টাকার ব্যবসা করেছে। এটাই দ্বিতীয় তামিল ছবি যা এত দ্রুত ৬০০ কোটির গণ্ডি পেরোল। এর আগে ২০১৮ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমার অভিনীত ২.০ এই রেকর্ড গড়েছে। এখন এটির মোট আয় ৬৩৭ কোটি টাকা।

এসি/  আই.কে.জে


রজনীকান্ত জেলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250