সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে আজ বৈঠক করবেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ রোববার (১৭ ডিসেম্বর) বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বেলা ১১টায় বঙ্গভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা হতে পারে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটের মাঠে সেনাবাহিনীর দায়িত্ব পালনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সাক্ষাতের পর রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে।

জাতীয় নির্বাচনের আগে ও পরে মোট ১৩ দিনের জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করার পরিকল্পনা করছে ইসি। সশস্ত্র বাহিনীর সদস্যদের আগামী ২৯ ডিসেম্বর থেকে মোতায়েন করা হতে পারে এবং তারা ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকতে পারেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সেনাসদস্যরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকের-উজ-জামান।

এইচআ আই.কে.জে


সেনাবাহিনী বৈঠক সিইসি রাষ্ট্রপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250