বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) বৈঠকে বসতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা। এতে নির্বাচনের সার্বিক বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।

দুপুর ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে ইসি সচিব সাংবাদিকদের এমন তথ্য জানান।

নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী আগামী সপ্তাহে ঘোষণা হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল। এদিকে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সেরে নিয়েছে কমিশন।

রেওয়াজ অনুযায়ী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে ইসি। তারই ধারাবাহিকতায় আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। যেখানে আলোচনা হবে ভোটের তফসিলসহ নির্বাচনের সার্বিক বিষয়ে।

আরো পড়ুন: সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিবেশ আছে: ইসি সচিব

এদিকে ইসি সচিব জাহাংগীর আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইইউ ও কমনওয়েলথ বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে নির্বাচন কমিশনকে নিশ্চিত করেছে। ২১ নভেম্বর পর্যন্ত বিদেশি পর্যবেক্ষকদের রেজিস্ট্রেশনের সময় আছে। এর মধ্যে আরো যারা আবেদন করবে, বিচার-বিশ্লেষণ করে তাদের অনুমতি দেয়া হবে।

বর্তমান রাজনৈতিক অস্থিরতা ভোট নিয়ে ভাবাচ্ছে না বলেও জানিয়েছেন ইসির এই কর্মকর্তা। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান ইসি সচিব।

এসকে/ 

ইসি বৈঠক জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তফসিল ঘোষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250