বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সদিচ্ছা আছে : মিন অং হ্লাইং

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

মিয়ানমারের প্রধানমন্ত্রী মিন অং হ্লাইং। ফাইল ছবি

বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে দেশটির সরকারের আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা রয়েছে বলে জানিয়েছেন মিয়ানমারের প্রধানমন্ত্রী মিন অং হ্লাইং এবং খুব শিগগিরই রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। 

বুধবার (৬ সেপ্টেম্বর) মিয়ানমারের রাজধানী নাইপিদোতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের সাথে বৈঠকে একথা জানিয়েছেন তিনি। 

মিয়ানারে অবস্থিত বাংলাদেশি দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আলোচনাকালে মিয়ানমার-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সব বিষয়ে, যেমন: বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবাসন, বাণিজ্য সম্পর্ক, আকাশ, স্থল ও নৌপথে যোগাযোগ বৃদ্ধি, মানব-পাচার, মাদক-পাচার ও অস্ত্র চোরাচালান রোধসহ প্রথাগত ও অপ্রথাগত নিরাপত্তা-সহযোগিতা, সামরিক সহযোগিতা এবং জনযোগাযোগ বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়। 

এম.এস.এইচ/  আই. কে. জে/ 

রোহিঙ্গা মিন অং হ্লাইং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250