সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

শনিবার গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১৩ই জানুয়ারি) গোপালগঞ্জ যাবেন। রোববার (১৪ই জানুয়ারি) তিনি ফিরে আসবেন ঢাকায়। বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন: শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত রাষ্ট্রপতির

৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে আওয়ামী লীগ। ১০ই জানুয়ারি শপথ নেন সংসদ সদস্যরা। ১১ই জানুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। শেখ হাসিনার নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেবেন। এরপর দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করবে।

নতুন সরকার গঠনের পর শনিবার জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং নিজ বাড়িতে একরাত অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এইচআ/ আই. কে. জে/  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ নতুন মন্ত্রীসভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250