শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে

শুরু হলো চন্দ্রযান-৩ অবতরণের প্রক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ছবিঃ ইসরো

ইতিহাস গড়ার অপেক্ষায় ভারত। সবকিছু ঠিক থাকলে বুধবার (২৩ আগস্ট) ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের বুকে অবতরণ করবে দেশটির চন্দ্রযান-৩। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

আর কয়েক ঘন্টা পর চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের কথা রয়েছে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রমের। এই আবহে ইসরোর মিশন অপারেশন সেন্টারের বিজ্ঞানীদের ব্যস্ততার শেষ নেই।   

চন্দ্রযান-৩ সফল হলে চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারা প্রথম দেশ হবে ভারত।

এখন পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন চন্দ্রপৃষ্ঠে সফলভাবে নভোযান অবতরণ করেছে। চন্দ্রযান-৩ সফল হলে ভারত হবে এই তালিকার চতুর্থ দেশ।

একই সময়ে ভারতের সাথে প্রতিযেগিতা দিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের জন্য লুনা-২৫ নামের মহাকাশযান পাঠিয়েছিল রাশিয়া। তবে রাশিয়ার মহাকাশযানটি গত শনিবার চাঁদে অবতরণের আগেই বিধ্বস্ত হয়। গত ৪৭ বছরের মধ্যে রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ব্যর্থ হয়। এই ঘটনার দিন কয়েকের মাথায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করতে যাচ্ছে ভারতের মহাকাশযান।

২০১৯ সালে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের উদ্দেশ্যে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত। কিন্তু অভিযানটি ব্যর্থ হয়। তাই এখন সবার নজর চন্দ্রযান-৩ এর দিকে। 

আরো পড়ুন: ইতিহাস সৃষ্টিতে চাঁদে অবতরণের জায়গা খুঁজছে চন্দ্রযান-৩

সোশ্যাল মিডিয়া পোস্টে ইসরো লিখেছেন, স্বয়ংক্রিয় ল্যান্ডিং সিকোয়েন্স শুরু করার জন্য চন্দ্রযান-৩ প্রস্তুত। নির্ধারিত পয়েন্টে ল্যান্ডার মডিউল পৌঁছনোর অপেক্ষায় আছি আমরা। বিকেল প্রায় ৫টা ৪৪ মিনিটে নির্দিষ্ট স্থানে পৌঁছনোর কথা ল্যান্ডারের। স্বয়ংক্রিয় ল্যান্ডিং সিকোয়েন্স কমান্ড পাওয়ার পর বিক্রম থ্রোটলেবল ইঞ্জিনগুলিকে সক্রিয় করে নীচের দিকে নামতে শুরু করবে। মিশন অপারেশন টিম কমান্ডের সিকোয়েন্স নিশ্চিত করতে থাকবে।

পরিকল্পনা অনুযায়ী আজ, ২৩ অগস্ট সন্ধ্যা পৌনে ছ'টা নাগাদ চাঁদের মাটিতে অবতরণ প্রক্রিয়া শুরু করতে পারে চন্দ্রযান ৩।  চাঁদে পৌঁছাতে ৪০ দিনের মতো লাগছে ভারতের মহাকাশযানের।  বিক্রমের চাঁদের মাটি স্পর্শ করার কথা  মুহূর্তের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে ভারত ও গোটা বিশ্বের বিজ্ঞান মহল ও সর্বস্তরের জনগণ।  

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রধান শ্রীধরা পানিকার সোমনাথ বলেছেন, তিনি এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করতে সক্ষম হবে।

অবতরণ সরাসরি সম্প্রচারের পরিকল্পনার কথা ঘোষণা করেছে ইসরো। লাখো মানুষ এই সরাসরি সম্প্রচার দেখবে বলে ধারণা করা হচ্ছে।

এসকে/ 



ভারত চন্দ্রযান-৩

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250