শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

শেখ হাসিনার কাছে জনকল্যাণ বিষয়ে শিখতে চান তিমুরের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৬ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

তিমুরের প্রধানমন্ত্রী জানামা গুসমাও। ফাইল ছবি

দেশের মানুষের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক কল্যাণ কীভাবে নিশ্চিত করা যায় তা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শেখার আগ্রহ প্রকাশ করেছেন তিমুরের প্রধানমন্ত্রী জানামা গুসমাও। 

মঙ্গলবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন তিমুরের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে দেশটির প্রধানমন্ত্রী জানামা গুসমাও এমন আগ্রহ প্রকাশ করে বলেন, “১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায় সে বিষযয়ে  বাংলাদেশের  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমার  শিক্ষা নেওয়া দরকার।”

এছাড়া গুসমাও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, “বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ তিমুরের  মানুষের হৃদয়ে আছে।”

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন তিমুরের প্রধানমন্ত্রীকে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক সাফল্যগুলো নিছক দুর্ঘটনা নয়, বরং তার অঙ্গীকার এবং লক্ষ্যযুক্ত পদ্ধতির কারণে এটা সম্ভব হয়েছে।”

সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বিভিন্ন সহযোগিতা ও সুযোগের কথা উল্লেখ করলে তিমুরের প্রধানমন্ত্রী স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে গুসমাও বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং সংকট সমাধানে কিছু সত্যিকারের চ্যালেঞ্জ তুলে ধরেন। 

এম.এস.এইচ/  আই.কে.জে/

শেখ হাসিনা জানামা গুসমাও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250