সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথম আলো-ডেইলি স্টারে আগুন ঠেকাতে ব্যর্থ হয়েছিল অন্তর্বর্তী সরকার: মতিউর রহমান *** রাবিতে ছাত্রদলের হামলার অভিযোগ, চার সাংবাদিকসহ আহত ১০ *** গণমাধ্যমের স্বাধীনতা আসেনি: মতিউর রহমান *** চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের প্রতিযোগিতায় পরাশক্তিরা *** ইংল্যান্ডের কাছে রেকর্ড ব্যবধানে হেরে ‘লজ্জিত’ মদ্রিচ *** নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে—এলপিজির দাম নিয়ে পরওয়ার *** দাম বাড়ল অটোগ্যাসেরও *** বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ *** বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার *** রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান: ব্রিটিশ হাইকমিশনার

সকালেই রাজধানীতে ঝোড়ো হাওয়া, বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৮ পূর্বাহ্ন, ১৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা। সকাল সাড়ে নয়টার দিকে শুরু হয় ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি। ঢাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর বৃষ্টি ঝরেছে। এতে নগরবাসীর মধ্যে স্বস্তির ভাব ফিরে আসে। কারণ, গত রোববার ঘূর্ণিঝড় মোখা উপকূল স্পর্শ করে চলে যাওয়ার পরও বৃষ্টি হয়নি রাজধানীতে। তবে দেশের নানা প্রান্তে হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল তিন মিলিমিটার। আজও বৃষ্টি হবে রাজধানীতে, তবে এর পরিমাণ খুব না হওয়ারই সম্ভাবনা বেশি। এ সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আজ সকাল ছয়টায় ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে। এটি দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাজধানীতে আজ বৃষ্টির পরিমাণ খুব বেশি না-ও হতে পারে। তবে ঝোড়ো হাওয়া থাকবে।

আরো পড়ুন: কুমিল্লার লালমাই পাহাড়ে চা চাষে সফলতা

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে, ১০০ মিলিমিটার।

গতকাল সন্ধ্যা ছয়টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুই দিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এম/

সকাল রাজধানী বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250