মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

সশরীরে অফিসে কাজ করার নির্দেশনা দিয়েছে জুম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম জুম করোনা মহামারি চলাকালে পুরোদমে হোম অফিস (রিমোট ওয়ার্ক) চালু করে জনপ্রিয়তা পেয়েছিল। এবার প্রতিষ্ঠানটি তাদের সব কর্মীকে সশরীরে অফিসে হাজির হয়ে কাজ করার নির্দেশনা দিয়েছে। সপ্তাহে অন্তত দুই দিন কর্মীদের অফিসে এসে কাজ করতে হবে।

প্রতিষ্ঠানটি বলছে, একটি ‘কাঠামোগত হাইব্রিড পদ্ধতি’ সবচেয়ে কার্যকর। আর অফিসের ৮০ কিলোমিটারের মধ্যে বসবাসকারী কর্মীদের সপ্তাহে অন্তত দুই দিন সশরীর কাজ করা উচিত।

কর্মক্ষেত্রে নমনীয় নীতি চালুর বিপক্ষে এটাই সবশেষ পদক্ষেপ। অনেক প্রতিষ্ঠানই হোম অফিসের দিন কমিয়ে এনেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে অ্যামাজন ও ডিজনিও আছে। এ বিষয়ে জরিপ করা প্রতিবেদনগুলোয় বলা হয়েছে, এখনো কিছু কিছু কর্মী বাড়ি থেকে কাজ করার দক্ষতা ধরে রেখেছেন।

করোনা মহামারির আগে যুক্তরাষ্ট্রে হোম অফিস করার হার ছিল মাত্র ৫ শতাংশ। জুম একপর্যায়ে ঘোষণা দিয়েছিল, তাদের কর্মীরা অনির্দিষ্টকালের জন্য হোম অফিসে কাজ করতে সক্ষম হবেন।

প্রযুক্তিপ্রতিষ্ঠানটি বলছে, হোম অফিস সংক্রান্ত নতুন নীতি আগস্ট ও সেপ্টেম্বর থেকে চালু করা হবে। তবে দেশ অনুসারে এই নীতি পরিবর্তিত হতে পারে। এ ছাড়া স্থান ভেদে দক্ষ কর্মীদের নিয়োগপ্রক্রিয়াও চালিয়ে যাওয়া হবে।

জুম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250