সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

সাতক্ষীরায় বায়ু, সৌর বিদ্যুৎকেন্দ্র হবে নোয়াখালীতে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা জেলায় বায়ু বিদ্যুৎ কেন্দ্র এবং নোয়াখালী জেলায় সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দিয়েছে সরকার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) মাধ্যমে বাস্তবায়ন করা ওই বিদ্যুৎকেন্দ্র স্থাপনে মোট খরচ হবে ৬ হাজার ৪৪ কোটি ২০ লাখ টাকা।

বুধবার (১৩ই ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। 

সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক সাতক্ষীরা জেলায় ১০০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে সাসটেইনেবল এনার্জি ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১৩.৫২৫ টাকা হিসেবে আনুমানিক ৫ হাজার ৬৮৭ কোটি ৮ লাখ টাকা পরিশোধ করতে হবে।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগের নোয়াখালী জেলার সদর উপজেলায় ১০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে কনসোর্টিয়াম অব ইনফ্রাকো এশিয়া ডেভেলপমেন্ট পিটিই লিমিটেড, গ্রীনসেলস জিএমবিএইচ এবং গ্লোবাল গ্রীনজেন লিমিটেড কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১১.০১৭ টাকা হিসেবে আনুমানিক ৩৫৭ কোটি ১২ লাখ টাকা পরিশোধ করতে হবে।

এসকে/ 

সৌর বিদ্যুৎ নোয়াখালী সাতক্ষীরা বায়ু বিদ্যুৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250