মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’ *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায়

সারাদেশে আজ বিএনপির প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের কারাদণ্ডের প্রতিবাদে শুক্রবার (৪ আগস্ট) বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে দলটি।

এর আগে বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে  কর্মসূচি ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহাসচিব জানান, শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট ও  ঢাকা জেলা ইউনিটের আয়োজনে সমাবেশ হবে। একই সঙ্গে দলের সব মহানগর ও জেলা ইউনিট এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশ করবে। দলের জেলা ইউনিটগুলো মহানগর ইউনিটের সঙ্গে যৌথভাবে সমাবেশ সফল করবে।

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় বুধবার (২ আগস্ট) তারেক রহমানের ৯ ও জুবাইদা রহমানকে ৩ বছর কারাদণ্ড দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

আরো পড়ুন:জাহাজ নির্মাণ খাতে নেদারল্যান্ডসকে জমি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ওই রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার (৩ আগস্ট) দেশজুড়ে বিক্ষোভ করে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  

এম/


বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250