মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন *** দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান *** গ্যাস সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী *** আমরা চাই দুই দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক: দীনেশ ত্রিবেদী *** মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি *** ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়? *** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য জানান।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন এবং সারা দেশে ১৯৭ প্লাটুনসহ মোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। সমাবেশ শুরুর দেড় ঘণ্টার মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। এতে সমাবেশ পণ্ড হলে মঞ্চ থেকে পরদিন হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বিরতি দিয়ে মোট পাঁচ দফা অবরোধ কর্মসূচি পালন করে দেড় দশকের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি। এসব কর্মসূচি পালন করতে গিয়ে অনেক যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় অনেক গাড়ি।

এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকদিন আগে থেকেই পুলিশের পাশাপাশি মাঠে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিরোধী দলগুলোর আন্দোলনের মধ্যেই গতকাল বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপরই তফসিলের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দেয় বেশ কয়েকটি দল। এই প্রেক্ষিতে সারাদেশে নিরাপত্তা নিশ্চিতে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

ওআ/

বিজিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250