বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে বোমা বিস্ফোরণ ও উদ্ধারে নতুন উদ্বেগ, পেছনে কি একই গোষ্ঠী? *** চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার *** ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে মনে করে না তেহরান, বাংলাদেশের সিদ্ধান্তেও উদ্বিগ্ন নয় *** প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অত্যন্ত আশাবাদী দীনেশ ত্রিবেদী *** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

সৌদি আরব সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান ও ওমরাহ পালন শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৮ নভেম্বর) বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তিনদিনের সফরে মদিনার মসজিদে নবাবিতে নামাজ আদায় এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম-এর রওজা মোবারক জিয়ারত ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। মক্কা নগরীর কাবা শরিফে ওমরাহর আনুষ্ঠানিকতা পালনের সময় দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ দোয়া করেন বাংলাদেশের সরকারপ্রধান।

পরে জেদ্দায় ‘ইসলামে নারী: মর্যাদা ও ক্ষমতায়ন’ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে যোগদান ও ভাষণ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিশ্বজুড়ে নারী ও শিশুদের সুরক্ষা ও নিরাপত্তার ওপর জোর দেন।

সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওআইসির মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরান সরকারের নারী ও পরিবার পরিকল্পনা উন্নয়ন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এনসি খাজালি এবং ওআইসির নারী উন্নয়ন বিষয়ক নির্বাহী পরিচালক আফনান আলশুয়াইবি।

ওআ/

প্রধানমন্ত্রী সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250