মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়? *** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

স্বেচ্ছাসেবীরা পাবেন ছবিসহ আইডি কার্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

স্বেচ্ছাসেবায় নিয়োজিত কর্মীদের ছবিসহ আইডি কার্ড থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সোমবার (১১ই ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকে জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা-২০২৩ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভায় জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা-২০২৩ এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। স্বেচ্ছাসেবা বাংলাদেশে খুবই ভালো একটি ক্ষেত্র। ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবায় আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে, বিভিন্ন প্রয়োজনে স্বেচ্ছাসেবা করে। স্বেচ্ছাসেবা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ভালোভাবে কাজ করছে। তাদের কাজকে সহযোগিতা করার জন্য, তাদের কীভাবে আরো উৎসাহিত করা যায় সেগুলো নিশ্চিত করার জন্য এই নীতিমালা করা হয়েছে।

 আরো পড়ুন: সামুদ্রিক পর্যটন প্রসারে নীতিমালা সরকারের

তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবীদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হবে। তাদের প্রশিক্ষণের কথা বলা হয়েছে। তাদের ছবিসহ আইডি কার্ড থাকবে। তাদের সুরক্ষা দিতে হবে। কাজ করতে গিয়ে তারা যদি আইনগত কোনো সমস্যায় পড়েন সেখানেও তাকে সহযোগিতা করা হবে। এই বিষয়গুলো দেখভাল করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর নেতৃত্বে একটি কাউন্সিল গঠিত হবে।

সচিব বলেন, সারা বিশ্বে স্বেচ্ছাসেবকদের চাহিদা আছে। বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা যাতে বিভিন্ন দেশে কাজ করতে পারেন, সেজন্য তাদের প্রশিক্ষিত করা হবে। শিক্ষার্থীরা যাতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারেন তাদের উৎসাহিত করার কথা বলা হয়েছে। স্কাউট, বিএনসিসি, গার্লস গাইডের মাধ্যমে যেসব কাজ করে সেগুলোকে স্বীকৃতি দিতে বলা হয়েছে। যারা ভালো কাজ করবে তাদের জাতীয়ভাবে স্বীকৃতি দেয়া হবে।

এসকে/ 

মন্ত্রিসভা বৈঠক স্বেচ্ছাসেবী আইডি কার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়?

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250