মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন *** দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান *** গ্যাস সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী *** আমরা চাই দুই দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক: দীনেশ ত্রিবেদী *** মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি *** ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়? *** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

হঠাৎ ওয়াশিংটন যাচ্ছেন পিটার হাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস হঠাৎ করেই আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ওয়াশিংটন যাচ্ছেন। কূটনৈতিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, পিটার হাস বেলা ১১টায় ঢাকা ত্যাগ করার কথা থাকলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করতে পারেন। তবে কী কারণে হঠাৎ তিনি ঢাকা ত্যাগ করছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সম্প্রতি বাংলাদেশের নির্বাচন ঘিরে বেশ তৎপর দেখা গিয়েছিল পিটার হাসকে। তারই পরিপ্রেক্ষিতে দেশের বৃহৎ তিন রাজনৈতিক দলকে সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি পৌঁছে দেন পিটার হাস। রাজনৈতিক দল তিনটি হলো- আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি।

বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে হিসাবে আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আই. কে. জে/

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250