বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

হঠাৎ মিরপুরে সাকিব, দেখলেন দলের অনুশীলন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩

#

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সাকিব আল হাসান- ছবি: সংগৃহীত

আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের এক মাত্র টেস্ট দলে নেই সাকিব আল হাসান। তাই অনুশীলনে নেই, তিনি ছিলেন দেশের বাইরে পরিবারের কাছে। তবে হুট করেই গতকাল মঙ্গলবার (৬ জুন) দুপুরে মিরপুরে দেখা গেল দলের বিশ্বসেরা এ অলরাউন্ডারকে। 

জানা গেছে, গত পরশু সোমবার (৫ জুন) সকালে যুক্তরাষ্ট্র হতে দেশে ফিরেছেন তিনি। এরপর মঙ্গলবার হাতের সবশেষ অবস্থা জানতে এক্স-রে রিপোর্ট নিয়ে মিরপুরে হাজির হয়েছেন সাকিব। সবশেষ আয়ারল্যান্ড সফরে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান এই টাইগার অলরাউন্ডার। যে কারণে তৃতীয় ও শেষ ম্যাচে খেলা হয়নি তার।

আরো পড়ুন: আজ টিভিতে যা দেখবেন (৭ জুন ২০২৩)

এদিকে গতকাল মিরপুরে এসে গ্র্যান্ড স্ট্যান্ডের ওপর থেকে তিনি খানিকটা সময় সতীর্থদের অনুশীলন দেখেছেন। এছাড়া মাঠ ছাড়ার আগে ইনডোর মাঠে গিয়ে টাইগার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও দেখা করেছেন সাকিব। এদিকে টেস্ট দলে না থাকলেও টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে খেলার কথা রয়েছে টাইগার এ অলরাউন্ডারের।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250