বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

হল ও দর্শক টানায় এগিয়ে শাকিব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঈদ মানেই নতুন সিনেমা। হলে উপচেপড়া দর্শকের ভিড়, হাউজফুল শো’র পরে নানা চরিত্রের অভিনয়ে মুগ্ধ দর্শকের হল ত্যাগ, এটা হলো চেনা রূপ। সে ধারাবাহিকতায় এবারও ঈদে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। চলছে দেশের ১৫০টি প্রেক্ষাগৃহে।

ঈদের পরদিন রোববার (২৩ এপ্রিল)  বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে দেখা গেছে এবার হল ও দর্শক টানায় এগিয়ে আছেন নম্বর ওয়ান শাকিব খান। দ্বিতীয় অবস্থানে আছে বাপ্পি চৌধুরীর সিনেমা।

হলফেরত দর্শকরা বলছেন- মুক্তির প্রথম দিনে সিঙ্গেল স্ক্রিনে বেশ সাড়া ফেলেছে শাকিব-বুবলীর সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। লম্বা সময় পর ঈদে শাকিব খানের সিনেমা। আই ভক্ত ও দর্শকদের উচ্ছ্বাসটাও স্বাভাবিকভাবে বেশি।

সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের পরের অবস্থানে আছে বাপ্পি চৌধুরীর ‘শত্রু’। সারাদেশের ২৪টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি।

অন্যদিকে সিনেপ্লেক্সেও ফিরেছে দর্শক। শনিবার দুপুর থেকেই বিভিন্ন শোতে দর্শকদের ভিড় দেখা গেছে। আদম, লোকাল, পাপ-জ্বীন সিনেমাগুলো নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে। অনন্ত জলিলের কিলহিমও আছে আলোচনায়। আর অপু বিশ্বাসের প্রেম প্রীতির বন্ধন চলছে ঢাকার বাইরের ৯টি প্রেক্ষাগৃহে।

এম/ 

আরো পড়ুন:

‘এবার ঈদের সেটাই পরম প্রাপ্তি’

‘লিডার: আমিই বাংলাদেশ’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250