সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

১২৮ ভোট পেয়ে বাংলাদেশ আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

তীব্র প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনে ১২৮ ভোট পেয়ে আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (আইএমও) সি ক্যাটাগরিতে কাউন্সিল সদস্য নির্বাচিত হল বাংলাদেশ। ২০২৪-২৫ মেয়াদে বাংলাদেশ সংস্থা‌টির কাউন্সিল সদস্যের দায়িত্ব পালন করবে।

স্থানীয় সময় শুক্রবার (১লা ডিসেম্বর) লন্ডনে আইএমও সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশ সংস্থা‌টির কাউন্সিল সদস্য নির্বাচিত হ‌লো।

লন্ড‌নের বাংলাদেশ হাইক‌মিশন জানায়, আইএমওর ১৬৬ সদস্যের মধ্যে ১২৮ ভোট পে‌য়ে অত্যন্ত প্রতিযোগিতামূলক ক্যাটাগরিতে বাংলাদেশ জয়লাভ করল।

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার এবং আইএমওতে স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম বলে, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের ৪০ সদস্যের কাউন্সিলে বাংলাদেশের নির্বাচনে জয়লাভ সদস্য রাষ্ট্র এবং আন্তর্জাতিক মেরিটাইম কমিউনিটি যে আস্থা রেখেছে এটা তার প্রমাণ। এ বিজয় একটি সামুদ্রিক জাতি হিসেবে বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের প্রতিফলন।

হাইকমিশনার বাংলাদেশকে কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য আইএমও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

আরো পড়ুন: বিশ্ব ইতিহাসে পার্বত্য শান্তিচুক্তি একটি বিরল ঘটনা: প্রধানমন্ত্রী

২০২৩ সালে আইএমও কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহসী সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানান হাইকমিশনার।

এসকে/

বাংলাদেশ আইএমও সদস্য নির্বাচিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250