বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

১৫ বছরে ৭৬১ কোটি জরিমানা আদায় করেছে মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

গত ১৫ বছরে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগগুলো জরিমানা আদায়ের মাধ্যমে সর্বমোট ৭৬১ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (২৩ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। সোমবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

আরো পড়ুন: ‘সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার’

আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে দেশে ৮টি মেট্রোপলিটন পুলিশ ইউনিট রয়েছে। গত ১৫ বছরে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগগুলো জরিমানা আদায়ের মাধ্যমে সর্বমোট ৭৬১ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ২৭৭ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।

আওয়ামী লীগের আরেক সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৩ সালে ৪৭৭ (চারশত সাতাত্তর) জন পুলিশ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদান করেছেন। তার মধ্যে ৩৩০ (তিনশত বিশ) জন পুরুষ এবং ১৪ (একশত সাতচল্লিশ) জন নারী। শান্তিরক্ষা মিশনে সাউথ সুদান, সাইপ্রাস, লিবিয়া, মালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে শান্তিরক্ষায় নিয়োজিত রয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।

এসকে/

জাতীয় সংসদ ট্রাফিক পুলিশ জরিমানা আদায় ১৫ বছর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250