সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

২ দিনের সফরে আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি (সংগৃহীত)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। সেখানে পৌঁছে প্রথমেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী এদিন সকালে তার নিজ নির্বাচনি এলাকার টুঙ্গিপাড়া ও বিকালে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ-৩ আসনে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনি (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এলাকায় আগমন উপলক্ষে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা বিরাজ করছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী তার নির্বাচনি এলাকায় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম জানান, প্রধানমন্ত্রী শেখ গোপালগঞ্জের গর্বিত সন্তান। তিনি সময় পেলেই টুঙ্গিপাড়ায় চলে আসেন। এবারও তার ব্যতিক্রম নয়। এবার তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার নেতাকর্মীদের সঙ্গে চা খাবেন, গল্প করবেন। তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। তাকে গোপালগঞ্জে স্বাগত জানাতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ ও পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার তার বাড়িতে রাত যাপন করবেন ও শুক্রবার সকালে কোটালীপাড়া যাবেন।

ওআ/


প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250