সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

‘অবৈধ মজুতকারীর বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে সরকারের নীতি জিরো টলারেন্স বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আট বিভাগের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে অবৈধ মজুতবিরোধী কার্যক্রম গতিশীল করতে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, কেউ ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া ধান-চালের ব্যবসা করতে পারবে না।

আরো পড়ুন: ৩০ টাকায় চাল কিনতে পারবে কোটি পরিবার 

লাইসেন্স ছাড়া কেউ অবৈধ মজুত করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারের অগ্রাধিকার এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে শান্তিতে রাখা। সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে।

আরো পড়ুন: কমলো সোনার দাম

তিনি বলেন, এরই মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় অবৈধ মজুত ধরা পড়েছে। অভিযানে জরিমানা করা হয়েছে এবং সেই চাল দ্রুত বিক্রি করার ব্যবস্থা হয়েছে। অভিযান চলমান রাখতে এবং সফল করতে বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দেন মন্ত্রী।

এইচআ/ ওআ

সাধন চন্দ্র মজুমদার অবৈধ মজুতকারী জিরো টলারেন্স নীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250