শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

‘অশালীন’ ভাষা ব্যবহার করে কটাক্ষের স্বীকার নিপুণ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের সঙ্গে ‘অশালীন’ ভাষা ব্যবহার করে তোপের মুখে পড়েছেন চিত্রনায়িকা নিপুণ। গত সোমবার (১৯ জুন) রাজধানীর ফিল্ম আর্কাইভে এক অনুষ্ঠানে নিপুণকে কয়েকজন গণমাধ্যমকর্মী বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে নিপুণ বলেন, ‘উনাদের মনে তো অনেক কুরকুরানি, ওটা একটু কমাই।’

তার এমন মন্তব্য স্বাভাবিকভাবে নেয়নি ভক্ত-দর্শকমহল। একজন চিত্রনায়িকার মুখে এরকম শব্দের ব্যবহার সমালোচনার সৃষ্টি করেছে। 

তবে এখানেই থামেননি নিপুণ। এরপর জায়েদ খানকেও আক্রমণ করেছেন। এই নায়িকার দাবি, জায়েদের কারণে বাংলাদেশ ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারেনি। 

আরো পড়ুন: অনেক পরিচালক আমাকে হোটেলে ডাকে : অভিনেত্রী জেবা জান্নাত


সাংবাদিকদের উদ্দেশ্যে নিপুণ বলেন, ‘জায়েদকে ফ্রান্সের ভিসা দেয় নাই- এ প্রশ্ন করেন না কেন? এটাও প্রশ্ন করেন- আমি উত্তর দেব। ও (জায়েদ খান) বাংলাদেশকে ডুবাইছে। প্রধানমন্ত্রীর সাইন থাকার পরও শুধু জায়েদ থাকার ফলে আমাদের এমডি ভিসা পায়নি।’

আপনাকে অনেক অনুষ্ঠানে দেখা যায় না, এমন প্রশ্নে নিপুণ বলেন- ‘সবশেষ মুক্তিপ্রাপ্ত রোজিনা ম্যাডাম ও জয় চৌধুরীর সিনেমার দাওয়াত আমি পাইনি। কারণ ওরা জায়েদ খান প্যানেলের লোক। উনারা আমাকে পছন্দ করেন না, স্বাভাবিকভাবেই উনারা আমাকে দাওয়াত দেন না। যার কারণে আমি যাইনি।’

নিপুণের এমন বক্তব্য ও ‘কুরকুরানি’ শব্দের সমালোচনা করে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। কটাক্ষও করছেন। 

এসি/ আই. কে. জে/


অশালীন নিপুণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250