বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা

‘কবজি কাটা গ্রুপ’-এর হোতাসহ গ্রেফতার ৯

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রিক ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় জড়িত সন্ত্রাসী গ্যাং ‘কবজি কাটা গ্রুপে’র অন্যতম হোতা টাকলা হায়াতসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (৩রা জানুয়ারি) রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

আরো পড়ুন: আদম তমিজীকে আবারও রিহ্যাব সেন্টারে পাঠাল ডিবি পুলিশ

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রিক ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল ‘কবজি কাটা গ্রুপ’ নামের একটি সন্ত্রাসী গ্যাং গ্রুপ। গ্রুপের মূলহোতা টাকলা হায়াতসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, কবজি কাটা গ্রুপটি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। এমন অসংখ্য অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এইচআ/ আই. কে. জে/ 


র‍্যাব গ্রেফতার নির্বাচনে বিশৃঙ্খলা মোহাম্মদপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250