রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ *** ২৪ ঘণ্টায় সৌদি আরবে ৮ বার জরুরি সতর্কতা, হুতিদের সঙ্গে পেরে উঠছে না কেন রিয়াদ *** আওয়ামী লীগ ঠেকাতে জামায়াতের অবস্থান কেন আলাদা মেরুতে *** গঙ্গার পানিবণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিন *** আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

নওগাঁয় প্রতি বস্তা চালের দাম ২০০-৩০০ টাকা কমেছে

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

চালের জন্য বিখ্যাত নওগাঁয় গত দুই সপ্তাহে সব ধরনের চালের দাম বস্তা (৫০ কেজি) প্রতি ২০০-৩০০ টাকা কমেছে। এতে করে গ্রাহক পর্যায়ে চালের দাম কেজি প্রতি দুই থেকে ছয় টাকা পর্যন্ত কমেছে। এক্ষেত্রে সরু চালের দাম সবচেয়ে বেশি কমেছে। 

নওগাঁয় ৮০টি অটো রাইস মিল রয়েছে। আর হাস্কিং মিল রয়েছে ১ হাজার ১৬০টি। এখানকার মোকামে চালের দাম বাড়লে বা কমলে সারা দেশের বাজারে তার প্রভাব পড়ে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) নওগাঁর সদর উপজেলার মিলগেটে ৫০ কেজির প্রতি বস্তা জিরাশাইল চাল পাইকারিতে ২ হাজার ৭৫০ টাকা থেকে ২ হাজার ৮০০ টাকায় ও কাটারিভোগ ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে। 

মিল মালিকরা বলছেন, “দুই সপ্তাহের ব্যবধানে চালের দাম পাইকারিতে প্রতি বস্তায় ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কমেছে।”

এদিকে পাইকারি বাজারে চালের দাম কমার প্রভাব নওগাঁর খুচরা বাজারেও পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সরকারের খোলাবাজারে বিক্রিসহ (ওএমএস) বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচি চালু থাকায় এবং আউশ ধান বাজারে উঠতে শুরু করায় নওগাঁর মোকামে দুই সপ্তাহ ধরে মোটা ও মাঝারি চালের দাম নিম্নমুখী। গত বোরো মৌসুমে উৎপন্ন হওয়া মোটা চালের (ব্রি উদ্ভাবিত হাইব্রিড জাত) প্রতি কেজির দাম দুই সপ্তাহ আগে ছিল ৪২ থেকে ৪৪ টাকা, তা কমে এখন ৪১ থেকে ৪২ টাকায় নেমেছে। মাঝারি চাল হিসেবে পরিচিত ব্রি-২৮ বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে, যা সপ্তাহ দুয়েক আগে ছিল ৫০-৫২ টাকা।

এব্যাপারে নওগাঁ পৌর ক্ষুদ্র চাল বাজার ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার সরকার বলেন,“পাইকারিতে কম দামে চাল পাওয়ায় খুচরাতেও আমরা কেজিতে চার থেকে পাঁচ টাকা কমিয়ে বিক্রি করতে পারছি।” 

এম.এস.এইচ/ 

চালের দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে

🕒 প্রকাশ: ০১:০৭ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে

🕒 প্রকাশ: ১২:২০ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৮ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন

🕒 প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার!

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250