শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

শেখ হাসিনার চরিত্র করবেন অপু, পারিশ্রমিক নেবেন ১০০ টাকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

প্রায় দুই দশকের  ক্যারিয়ারে ঢালিউড নায়িকাদের মধ্যে সর্বাধিক সিনেমা করেছেন অপু বিশ্বাস। এবার শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। এর জন্য তিনি ১০০ টাকা পারিশ্রমিক নেবেন।

ছবিটি নির্মাণ করছেন পরিচালক সালমান হায়দার। তবে ‘শেখ রাসেলের আর্তনাদ’ ও ‘আমি মায়ের কাছে যাব’ দুটি নামরণ হয়েছে। এর মধ্যে একটি নাম চূড়ান্ত করা হবে বলে জানান সালমান।

চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে। এতে অপুর চরিত্রের নাম ‘হাসু’।

এ সিনেমা প্রসঙ্গে সালমান হায়দার জানান, ‘২০১৯ সাল থেকে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা ছিলো। এতে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সকল চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি। ২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে।’

অপু বিশ্বাসের ১০০ টাকা পরিশ্রমিক নেওয়ার বিষয়ে তিনি বলেন, এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চান নি। নামে মাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।’

অপু বিশ্বাস বলেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।

এই ছবিতে আরও অভিনয় করছেন অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজা। এছাড়া শেখ রাসেলের চরিত্রে অভিনয়ের জন্য শিশুশিল্পী খোঁজা হচ্ছে বলেও জানান নির্মাতা।

এসি/ আই.কে.জে/

শেখ হাসিনার চরিত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250