মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার বিষয়ে দিল্লির বর্তমান ‘দৃষ্টিভঙ্গি’ ও যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: ট্রাম্প *** শিগগির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের *** দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র সিলেটে *** স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ভারত *** মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে: শামা ওবায়েদ *** মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা মোদির, সামনে বড় চ্যালেঞ্জ *** দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে দুই বছর সময় লাগবে: তথ্য উপদেষ্টা *** কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর *** অন্তর্বর্তী সরকারের সময় স্টেট এক্সিস্ট করেছিল বলে মনে করি না: জাহেদ উর রহমান

ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পৌঁছালো রূপপুরে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৯ পূর্বাহ্ন, ৩রা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জন্য ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের আরেকটি চালান এসে পৌঁছেছে ঈশ্বরদীর রূপপুরে। এ নিয়ে জ্বালানির ষষ্ঠ চালান পৌঁছাল রূপপুরে। 

শুক্রবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রূপপুর পারমাণবিক প্রকল্পের মধ্যে প্রবেশ করে ইউরেনিয়াম বহনকারী গাড়ি।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীস কুমার স্যানাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউরেনিয়াম আসাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। এ ছাড়া ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা থেকে প্রকল্প এলাকার রূপপুর পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে ইউরেনিয়ামের চালান রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাশিয়া থেকে ষষ্ঠ চালানের ইউরেনিয়াম বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছায়। এরপর আর একটি চালান দেশে আসবে। সাতটি চালান আসলে এক বছর নিরবচ্ছিন্ন দুই হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।ে

আরো পড়ুন: রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান

এর আগে ইউরেনিয়ামের প্রথম চালান দেশে আসে গত ২৮ সেপ্টেম্বর আর রূপপুর পারমানবিক প্রকল্পে পৌঁছায় ২৯ তারিখে। দ্বিতীয় চালান আসে ৫ অক্টোবর আর তা রূপপুর পারমানবিক প্রকল্পে পৌঁছায় ৬ অক্টোবর। তৃতীয় চালান দেশে আসে ১১ অক্টোবর আর তা রূপপুর প্রকল্পে পৌঁছায় ১২ অক্টোবর। চতুর্থ চালান দেশে আসে ২৬ অক্টোবর আর রূপপুর প্রকল্পে পৌঁছায় ২৭ অক্টোবর।

এসকে/ 


রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউরেনিয়াম ষষ্ঠ চালান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকার বিষয়ে দিল্লির বর্তমান ‘দৃষ্টিভঙ্গি’ ও যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: ট্রাম্প

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

শিগগির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র সিলেটে

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ভারত

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250