মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত *** ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’

গ্যাসের সংকট সাময়িক, কয়েকদিনের মধ্যেই দূর হবে: নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

চলমান গ্যাসের সংকট কয়েকদিনের মধ্যেই দূর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (১৬ই জানুয়ারি) সচিবালয়ে দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রগতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ-জ্বালানি খাতের চলমান কার্যক্রম ও গতিশীলতা ধরে রাখতে চায় মন্ত্রণালয়। তবে চ্যালেঞ্জ আছে অনেক। গ্যাসের স্বল্পতা রয়েছে। বর্তমানে একটি সংকট রয়েছে। তবে এটা সাময়িক। আশা করছি, কয়েকদিনের মধ্যেই এ সংকট দূর হবে। গ্যাসের সরবরাহ বাড়বে। দিন–তারিখ ঠিক করে নয়, টার্গেট দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানো।

ভোলা-বরিশাল পাইপলাইন তৈরি করার টার্গেট রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আরও ১০০টি কূপ খনন করা হবে। ২০২৫ সালের মধ্যে ৪৬টি কূপ খনন করা হবে। আশা করছি, ২ বছরের মধ্যে ৫০০ এমএমসিএফডি যোগ করা যাবে।

এলএনজি আমদানিও বাড়বে বলে জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, গ্যাস ম্যানেজমেন্টেও মাস্টারপ্ল্যান করা হচ্ছে। বিবিয়ানায় ১ দশমিক ৬ টিসিএফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। শেভরন সেখানে কাজ করছে। আগামী তিন–চার মাসের মধ্যে তেলের বিষয়টিও নিশ্চিত হওয়া যাবে।

বিপিসির পাইপলাইন কার্যক্রম চলমান আছে। সেটি দ্রুত শেষ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

রাজধানীর বাসাবাড়িতে গ্যাসের সংকট, সিএনজি স্টেশনেও গাড়ির দীর্ঘ সারিরাজধানীর বাসাবাড়িতে গ্যাসের সংকট, সিএনজি স্টেশনেও গাড়ির দীর্ঘ সারি

নসরুল হামিদ বলেন, বিদ্যুতের জন্য চ্যালেঞ্জ আছে। রোজা ও সেচ মওসুমের শুরুতে যে চাহিদা থাকবে, সেটি পূরণের চেষ্টা করা হবে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস, তেল ও কয়লার সরবরাহ নিশ্চিত করা গেলে সমস্যা হবে না।

ওআ/

নসরুল হামিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ অপেক্ষার পর ক্ষমতায় এসেই পরীক্ষায় বিএনপি, ছয় মাসে দল-সরকারের সামনে নানা চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250