মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ ৮৯ হাজার পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

নির্বাচনকালীন সময়ে সারাদেশে ১ লাখ ৮৯ হাজার পুলিশ সদস্য কর্মরত থাকবেন বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশন) মো. আনোয়ার হোসেন। 

শনিবার (৩০শে ডিসেম্বর) দুপুরে পুলিশ সদর দফতরে দ্বাদশ সংসদ নির্বাচনের আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রাত্যহিক প্রেস ব্রিফিং-এ তিনি এ কথা জানান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের কাছে সব প্রার্থীই সমান বলে মন্তব্য করে ডিআইজি (অপারেশন) মো. আনোয়ার হোসেন বলেন, নির্বাচনে কোন ধরনের পক্ষপাতিত্ব করা হচ্ছে না। প্রচার-প্রচারণার ক্ষেত্রে সকল প্রার্থী যেন সমান সুযোগ পান, সেটা নির্দেশনা দেয়া আছে।

তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সারাদেশে ১ লাখ ৮৯ হাজার পুলিশ সদস্য কর্মরত থাকছেন। নির্বাচনের দায়িত্বে, মোবাইল টিম, স্ট্রাইকিং টিম এবং ম্যাজিস্ট্রেটও ডিউটিতে থাকেন। এমনকি, ওইদিন যিনি থানার সিসি লেখেন, উনিও নির্বাচনী দায়িত্বে।

আরো পড়ুন: নির্বাচনে ৮৫০০ আনসার ব্যাটালিয়ন মোতায়েন

তিনি আরো বলেন, অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। কোথাও এধরনের সংঘর্ষের ঘটনা ঘটলেই, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে। মামলা হচ্ছে, কোথাও কোথাও গ্রেফতারও করা হচ্ছে।

ডিআইজি (অপারেশন) বলেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচনময় পরিস্থিতি রক্ষা করাই আমাদের দায়িত্ব। নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী পুলিশ কর্মকর্তাদের বদলি ও কাউকে কাউকে প্রত্যাহারও করা হয়েছে।

এসকে/ 


নির্বাচন পুলিশ ডিআইজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250