মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত *** ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’

নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়েছে: ৭ দেশের পর্যবেক্ষক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষণে থাকা সাতটি দেশের পর্যবেক্ষকরা৷

সোমবার (৮ই জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে একথা জানান তারা। এসময় পর্যবেক্ষক দলের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান আমেরিকার রাষ্ট্রপতির সাবেক উপ-সহকারী ও হোয়াইট হাউস এনএসসি এর চিফ অফ স্টাফ এবং আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিস (এজিএস) এর সিইও আলেকজান্ডার বার্টন গ্রে৷

সংবাদ সম্মেলনে গ্রে বলেন, আমরা আমেরিকাসহ সাতটি দেশের উচ্চ পর্যায়ের রাজনৈতিক বিশ্লেষক, প্রাক্তন কংগ্রেসম্যান এবং সাংবাদিকদের একটি দল। আমরা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেছি। গতকাল আমরা ৩টি দলে বিভক্ত হয়ে ঢাকা ও আশপাশের এলাকার ২০টি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছি।

তিনি বলেন, আমরা গত ৫ই জানুয়ারি বাংলাদেশে এসেছি এবং গতকাল পর্যন্ত আমরা বাংলাদেশের মানুষকে দেখেছি তাদের ভোটাধিকারের ব্যাপারে খুবই আন্তরিক যা পৃথিবীর অন্য দেশে খুব কমই পাওয়া যায়। বিশ্বের অনেক দেশ আছে যারা ভোট না দেওয়ার জন্য জরিমানা আরোপ করে এবং অনেক দেশ আছে ভোট দিতে উৎসাহিত করার জন্য অতিরিক্ত নাগরিকত্ব সুবিধা প্রদান করা হয়৷ কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের ভোট দেওয়ার আগ্রহ ও উৎসাহ রয়েছে যা আমরা খুবই উৎসাহব্যঞ্জক বলে মনে করি।

বিশ্বের বিভিন্ন দেশের মতো আমেরিকার মানুষও বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ আগ্রহী তারা বাংলাদেশের উন্নয়ন সহযোগী উল্লেখ করে গ্রে বলেন, সবাই বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আশা করেছে। আমরা দেখেছি যে গতকাল সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়েছে। বাংলাদেশের ভোট প্রক্রিয়া বিশ্বের অনেক দেশের মতই।

আরও পড়ুন: নির্বাচনে ভোট পড়েছে ৪১.৮ শতাংশ: সিইসি

গ্রে বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন থেকে বিরত থাকা এবং একটি প্রধান রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ না করায় ভোটের উৎসবমুখর পরিবেশে কিছুটা প্রভাব পড়েছে বলে মনে করছে পর্যবেক্ষক দলটি। যদি সব রাজনৈতিক, দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতো তাহলে পরিবেশ আরও সুন্দর ও আনন্দময় হতো। আমরা যেসব কেন্দ্র পর্যবেক্ষণ করেছি সেখানে ভোটারদের সঙ্গে কথা বলে আমরা দেখেছি, তারা ভোট দিতে যেয়ে কোনো বাধার সম্মুখীন হননি। অংশগ্রহণকারী প্রার্থী বা দল দ্বারা ভোটারদের কোনো ভয় দেখানো হয়নি৷ নির্বাচনে এটা গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য ভালো ইঙ্গিত দেয়।

তিনি বলেন, আমরা কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা শুনেছি৷ যেটি অপ্রত্যাশিত। কিন্তু সার্বিক পর্যালোচনা করলে নির্বাচনী পরিস্থিতিতে সেসব ঘটনা খুবই নগণ্য। সব ধরনের পরিস্থিতি বিবেচনা করে এখানে উপস্থিত সব পর্যবেক্ষক একমত যে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।

এসময় আমেরিকার সাবেক কংগ্রেসম্যান ও সানডিগো সিটির কাউন্সিলম্যান জিম বেটস, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস লেজিসলেটিভ কাউন্সিলের সাবেক পার্লামেন্ট মেম্বার শাওকেট মুলেনমানে, বৃটেন থেকে আসা ইউরোপিয়ান বাংলাদেশ ইকনোমিক ফোরামের কমিউনিকেশন ডিরেক্টর ক্রিস্টোফার জন ব্লাকবার্ন, আয়ারল্যান্ড থেকে আসা ইইউ রিপোর্টার এর পলিটিক্যাল এডিটর নিকোলাস হু পয়েল, জার্মানির জিবিপি ইন্টারন্যাশনাল এর সিইও ভলকার উয়ে ফ্রেডরিখ, নরওয়ে থেকে আসা ওয়ার্ল্ড পিচ অর্গানাইজেশন এর প্রেসিডেন্ট অ্যান্ডার্স নিলস হেনরি, ইব্রাকি প্রিফেকচারাল অ্যাসেম্বলি জাপানের প্রাক্তন সদস্য ইয়োশিহিরো আইডিই উপস্থিত ছিলেন৷

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পর্যবেক্ষকরা। তারা জানান, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ সাধারণ মানুষ কোনো বাধা ছাড়াই ভোট দিতে পেরেছে। তারা কোথাও কোনো সহিংসতা দেখেননি।

এসকে/ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিদেশি পর্যবেক্ষক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ অপেক্ষার পর ক্ষমতায় এসেই পরীক্ষায় বিএনপি, ছয় মাসে দল-সরকারের সামনে নানা চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250