সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা পিটার হাসের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-আমেরিকার সম্পর্ককে আরও এগিয়ে নিতে ভবিষ্যতে একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (১৭ই জানুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশ ও আমেরিকা সম্পর্ককে এগিয়ে নিতে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, আজ বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আমার বৈঠক হয়েছে। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি, যাতে আমরা বাংলাদেশ ও আমেরিকার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারি।

আরও পড়ুন: বুধবার পিটার হাস ও চার্লস হোয়াইটলি’র সাথে সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী

বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ নিয়েও কথা হয়েছে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, পারস্পরিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আমরা কীভাবে কাজ করবো, তা নিয়েও কথা হয়েছে। যেমন, জলবায়ু পরিবর্তন, ব্যবসায়িক সুযোগ-সুবিধা বাড়ানো ও রোহিঙ্গা সংকট। আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করবো।

এসকে/ 

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশ-আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250